জগলুল হায়দার
বুক পিষে খুব রেলগাড়িতে
পু ঝিক ঝিক ছুটবা
এই তরিকায় ক্রমে ক্রমে
দেশটা পুরা লুটবা?
নদী নিছো, বন্দর নিছো
নিছো বিরিজ রাস্তা
নিতে নিতে চাচ্ছো এখন
দেশটা নিতে আস্তা!
এফোঁড় ওফোঁড় কইরা এ দেশ
রেলের চাকায় চাপবা?
আমরা বইসা আঙুল চুষুম
তামশা দেখুম? বাব্বা!
এইটা মোটেও ট্রানজিট না
করিডোরের মামলা
সার্বভৌম সত্ত্বার উপর
বিপদজনক হামলা।
তেরঙ্গা ট্রেন বেরঙ্গা ঢং
আসলে খবর হইবো
প্রয়োজনে বাঁশের লাঠি
আবার হাতে লইবো।
তীব্র দ্রোহের প্রতিরোধে
রেললাইনে নামবো
তোমার রেলের গতিরোধের
পরেই কেবল থামবো।
ছবি- প্রিয় মানুষের ওয়াল থেকে সংগৃহিত

Comments
Post a Comment